1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেবের বিরুদ্ধে ২ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা দশমিনায় হাফ ডজন মাদক মামলার আসামি ইয়াবা ও গাঁজাসহ পুনরায় গ্রেফতার ভোলায় প্রশিক্ষণ শেষে ২৫ নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত কলাপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশালে শুরু হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন, বিশেষ টিকার আওতায় ছোট শিশুরা

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

দেশজুড়ে হামের প্রকোপ প্রতিরোধে চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও শুরু হয়েছে হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের কাউনিয়া এলাকায় নগর মাতৃসদন স্বাস্থ্যকেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিশেষ হাম টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মেহেন্দীগঞ্জ উপজেলা, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা এবং বরগুনা জেলা সদরে একযোগে টিকাদান কার্যক্রম চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম থাকলেও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। নগরে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে এবং শিশুরা সুস্থ থাকে, সে লক্ষ্যেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল ও নগর মাতৃসদনসহ নগরের আরও পাঁচটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলায় এখন পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬১২ জন। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী।

এদিকে একই দিন সকাল সাড়ে ১০টায় বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এলাকায় একটি টিকা ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

হাম–রুবেলা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট