1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বিশ্ব পরিবেশ দিবসে কুয়াকাটায় ফটোগ্রাফি প্রতিযোগিতা, দ্বিতীয় হলেন আবুল হোসেন রাজু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় আবুল হোসেন রাজু দ্বিতীয় স্থান অর্জন করেছেন। পরিবেশ সচেতনতা বাড়াতে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।পরিবেশ ও পর্যটন কর্মী এবং ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। কুয়াকাটা পৌর কর্তৃপক্ষের আহ্বানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশভিত্তিক নানা আলোকচিত্র জমা দেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জাগো নিউজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। তৃতীয় স্থান অধিকার করে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি সামাজিক সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলী মো. নিয়াজুর রহমান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট