1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বছরে ২০০ কোটি টাকার মাছের বেচাকেনা, বদলে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠক আহ্বান করেছেন।
দলীয় সূত্র জানায়, শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
দলীয় সূত্র আরও জানায়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের বৈঠক দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের ৯ জানুয়ারি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার পরিচালনা এবং সাম্প্রতিক জাতীয় ইস্যুগুলো বৈঠকের আলোচ্যসূচিতে গুরুত্ব পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট