1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বছরে ২০০ কোটি টাকার মাছের বেচাকেনা, বদলে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জীবিকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’

পটুয়াখালীর সাবেক পৌরচেয়ারম্যান আব্দুল হক মিয়ার ইন্তেকাল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ভোররাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে আব্দুল হক মিয়ার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি পটুয়াখালী পৌরসভার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং পটুয়াখালী সরকারি কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় পর্যায়ে তিনি একজন পরিচিত সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক মহল তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তাঁর অবদান স্মরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট