1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

ভোলা সদরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সদর উপজেলা হলরুমে “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহম্মেদ।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।
বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তারা রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরও উৎপাদনমুখী ও পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট