1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
জ্বালানির দামে লাগাম টানতে এক মাসের জন্য ফুয়েল লেভি কমাল দক্ষিণ আফ্রিকা তেল ও যুদ্ধের প্রভাবে অনিশ্চিত দ্বিতীয় প্রান্তিক, চাপে বৈশ্বিক আর্থিক বাজার গাজায় ৩৯০-এর বেশি কর্মী নিহত: তদন্ত চায় ইউএনআরডব্লিউএ প্রধান ভোলার দৌলতখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ভোলায় জ্বালানি সংকটে মৎস্য খামারে অর্ধকোটি টাকার ক্ষতি ‎৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি পটুয়াখালীতে ডিএনসির অভিযানে ৪ জনের কারাদণ্ড তাইওয়ান ইস্যুতে জাপানি আইনপ্রণেতার ওপর চীনের নিষেধাজ্ঞা, তীব্র প্রতিক্রিয়া টোকিওর প্রযুক্তি খাতে ‘ট্যালেন্ট পাচার’ রোধে ১১ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাইওয়ান জ্বালানি দামে স্বস্তি দিতে কর অর্ধেক করল অস্ট্রেলিয়া, তিন মাসের বিশেষ পদক্ষেপ

‎৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে


‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় প্রায় ৭০ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক বসতভিটা ও ৭০ একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। আদালতের রায় পাওয়ার পরও জমি ফেরত না পেয়ে ভুক্তভোগী পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

‎ঘটনাটি ঘটেছে দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর মজু সর্দার বাজার এলাকায়।

‎মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০ টার দিকে দক্ষিণ আইচা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ তুলে ধরেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফারুক ও হাবিব বলেন, দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর মজু সর্দার বাজার এলাকায় তাদের পৈতৃক সম্পত্তি প্রায় ৭০ বছর ধরে ভোগদখলে ছিল। ১৯৪০ সালে তাদের দাদা মৃত আবদুল ওয়াজেদ ও মৃত ইসমাইল মিয়া, স্থানীয় সত্যবৃত্ত দাসের কাছ থেকে ৭০ একর জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সেখানে বসবাস শুরু করেন। ২০০০ সালে স্থানীয় সোনা মিয়া সর্দার গংরা আমার দাদা মৃত আবদুল ওয়াজেদ মিয়ার পরিবারের ওয়ারিশদের কাছ থেকে মাত্র ১ একর ৫ শতাংশ জমি ক্রয় করলেও প্রতারণার মাধ্যমে পুরো ৭০ একর জমি দখল করে নেয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে বসতঘর ভেঙে তাদের উচ্ছেদ করা হয়। এই দখল প্রক্রিয়ায় নজরুল নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন তারা।

‎তারা আরও বলেন, এ ঘটনার পর আদালতে মামলা দায়ের করলে তাদের পক্ষে রায় আসে। কিন্তু অভিযুক্তরা সেই রায় বাস্তবায়ন না করে বরং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। গত ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর, নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন তারা জমির কাছে যেতে পারেননি। সম্প্রতি গত ৭ মার্চ, জমি ও বসতভিটা দেখতে গেলে সোনা মিয়া সর্দার ও তার ছেলে জাহাঙ্গীর সর্দারের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন। বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে তাদের দখল হওয়া জমি উদ্ধার করে বুঝিয়ে দেওয়ার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎অভিযুক্ত সোনা মিয়া সর্দার ও তার ছেলে জাহাঙ্গীরের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, জমি সংক্রান্ত বিষয়ে আদালতের রায়ে পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট