1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট

সরকারি কর্মকর্তাদের জন্য ১১ নির্দেশনা জারি, সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস শৃঙ্খলা নিশ্চিত, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখতে ১১ দফা নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ কক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের অধীন দপ্তর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়।
নির্দেশনায় বলা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও একই ধরনের নির্দেশনা দেওয়া হলেও তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। এ প্রেক্ষাপটে নতুন করে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে, যা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনার মূল বিষয়গুলো হলো—

* প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান।
* দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়।
* প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার সীমিত রাখা।
* এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।
* অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা।
* করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ করা।
* অফিস শেষে সব যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করা।
* সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করা।
* জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া।
* অফিস কক্ষ ও সংশ্লিষ্ট স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
* নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তরে ভিজিল্যান্স টিম গঠন।

সরকার বলছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সরকারি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং কর্মপরিবেশ উন্নত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট