1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট

পটুয়াখালীতে ডিএনসির অভিযানে ৪ জনের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলায় মাদকদ্রব্যসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার পরিচালিত এ অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানার পুরাতন হাসপাতাল রোড এলাকায় অভিযান চালায় ডিএনসি’র “ক” সার্কেল। অভিযানে পতিতা প্রবেশদ্বার এলাকা, আসামিদের বসতঘর, মারজান বিউটি পার্লারের সামনে এবং আনোয়ার হোটেলের সামনের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট ৩০ গ্রাম গাঁজা ও ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রিপন চন্দ্র দাস (৩২), সোহাগ (৩০), মো. কামাল মৃধা (২৪) ও মো. বায়জিদ মাতব্বর (২৪) নামের চারজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক চারটি মামলায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশরাফ ও শারমিন সুলতানা আদালত পরিচালনা করেন।

রায় অনুযায়ী, রিপন চন্দ্র দাসকে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, সোহাগকে ১ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, কামাল মৃধাকে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং বায়জিদ মাতব্বরকে ১০ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

মামলাগুলোতে প্রসিকিউশন দাখিল করেন ডিএনসি “ক” সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট