1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ডিএনসির অভিযানে ৪ জনের কারাদণ্ড তাইওয়ান ইস্যুতে জাপানি আইনপ্রণেতার ওপর চীনের নিষেধাজ্ঞা, তীব্র প্রতিক্রিয়া টোকিওর প্রযুক্তি খাতে ‘ট্যালেন্ট পাচার’ রোধে ১১ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাইওয়ান জ্বালানি দামে স্বস্তি দিতে কর অর্ধেক করল অস্ট্রেলিয়া, তিন মাসের বিশেষ পদক্ষেপ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজারে সতর্ক অবস্থান, মার্কিন বাজারকে ‘নিরাপদ’ বলছে মরগ্যান স্ট্যানলি গ্রিস থেকে এলএনজি ও ডিজেল আমদানি বাড়াতে চায় ইউক্রেন মার্চে চীনের কারখানা কার্যক্রম সম্প্রসারণে ফিরতে পারে: রয়টার্স জরিপ সরকারি কর্মকর্তাদের জন্য ১১ নির্দেশনা জারি, সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতি ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তিন দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের নৌ ও বিমান বাহিনীর মহড়া

পটুয়াখালী লঞ্চঘাটে অভিযান, ৫ লঞ্চ থেকে শতাধিক তোষক জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী লঞ্চ টার্মিনালে ঢাকাগামী পাঁচটি লঞ্চে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফ্লোরে বিছানো শতাধিক তোষক ও চাদর জব্দ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিচালিত এ অভিযানে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে পটুয়াখালী লঞ্চঘাটে নোঙর করা এ.আর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭, এমভি পূবালীসহ মোট পাঁচটি দোতলা লঞ্চে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আশরাফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে লঞ্চগুলোর ফ্লোরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে বিছানো শতাধিক তোষক ও চাদর জব্দ করা হয়। পরে জব্দ করা এসব সামগ্রী লঞ্চঘাট এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, লঞ্চের কিছু কর্মচারী নির্ধারিত ভাড়ার বাইরে তোষক ও চাদরের নামে ৩০০ থেকে ৫০০ টাকা, এমনকি কখনও এক হাজার টাকারও বেশি আদায় করছিল। বিশেষ করে ঈদ মৌসুমে এ ধরনের ভোগান্তি বৃদ্ধি পায়।

এ সময় উপস্থিত ছিলেন নদী বন্দর কর্মকর্তা জাকির শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মো. আব্দুল কায়ুমসহ রোভার স্কাউটসের সদস্যরা।

নদী বন্দর কর্মকর্তা জাকির শাহরিয়ার বলেন, যাত্রীদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হলেও কিছু অসাধু লস্কর ও কর্মচারী নিজেদের ব্যবহারের তোষক-চাদর ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট