1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

নাইওরি আনতে গিয়ে ‘গেটের সেলামি’ নিয়ে সংঘর্ষ, আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফিরতি নাইওরি আনতে গিয়ে ‘গেটের সেলামি’কে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বর রাকিব মল্লিকের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনের মামা জামাল হাওলাদার (৪০)। তাঁদের মধ্যে তিনজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক মাস আগে একই ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের আফতার মল্লিকের ছেলে রাকিব মল্লিকের সঙ্গে সাগর মিয়ার মেয়ে মিমের পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার কনে পক্ষ বরবাড়িতে ফিরতি নাইওরি আনতে গেলে গ্রাম্য রীতি অনুযায়ী বাড়ির প্রবেশমুখে ‘গেটের সেলামি’ দেওয়া–নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, নারী সদস্যকে লাঠি দিয়ে আঘাত করার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন এবং বাড়ির সামনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

কনের বাবা সাগর মিয়া বলেন, পাঁচ মাস আগে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। নির্ধারিত তারিখে নাইওরি আনতে গেলে গেটের টাকা নিয়ে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কনে পক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বরের বড় ভাই হারুনা রশিদ মল্লিক অভিযোগ করেন, গেটের সেলামির টাকা নিয়ে বিরোধের জেরে কনে পক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং অনুষ্ঠানের প্রায় দুই লাখ টাকা লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বিষয়টি পারিবারিক বিরোধ হওয়ায় উভয় পক্ষ নিজেরা মীমাংসার চেষ্টা করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট