1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশ-বৈঠকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মসজিদ মার্কেট সংলগ্ন হাজী বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিনারা বেগম, সামছুদ্দিন, নাহিদা আক্তার, রাসেল, নুরুউদ্দিন, শাকিল, রাইসুল, নাহার, শরীফ ও মফিজের নাম জানা গেছে। তাঁদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী বাড়ির বাসিন্দা মো. মফিজ ও মো. সাইদুলের মধ্যে মাত্র আড়াই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে উভয় পক্ষ স্থানীয়ভাবে সালিশ-বৈঠকে বসে। তবে আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ বিষয়ে ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট