1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে মৎস্য রক্ষা অভিযানে থাকা একটি স্পিডবোট উল্টে গিয়ে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল ইসলাম। তিনি মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী বহনকারী ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছায়। একই সময়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা তদারকিতে উপজেলা মৎস্য অফিসের তিনজন কর্মকর্তা এবং পুলিশের তিনজন সদস্য একটি স্পিডবোটে অভিযান পরিচালনা করছিলেন।

অভিযানকারী দলে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগসহ তিনজন পুলিশ কনস্টেবল ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের প্রপেলারের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লাগে। এতে স্পিডবোটটি উল্টে যায়। দুর্ঘটনার পর পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলাম নিখোঁজ হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, অভিযানে থাকা স্পিডবোটটির ইঞ্জিন নদীর মাঝপথে বিকল হয়ে পড়ে। পরে স্রোতের টানে সেটি ঘাটমুখী লঞ্চের দিকে ভেসে যায় এবং ধাক্কা লাগে। এ সময় লঞ্চের নিচে ঢুকে যাওয়ার প্রেক্ষিতে ভারসাম্য হারিয়ে বোটটি উল্টে যায়।

ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট