1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে

রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজারে অনিয়ম রোধে পটুয়াখালীতে র‍্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮, সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর প্রতিনিধিরা অংশ নেন।

যৌথ আভিযানিক দল পুরান বাজার এলাকায় চালের দোকান, মুদি দোকান, ডিম ও সবজির দোকান, মাছের বাজার, কাপড়ের দোকান এবং ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের মজুতদারি, খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিষয়গুলো তদারকি করা হয়।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক ও সচেতন করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা লঙ্ঘনের অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট