1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় পরপর অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হওয়া দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতা জিয়াউর রহমান জিয়া।

রোববার (১ মার্চ) বিকেলে তিনি উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর ফৈয়জুদ্দিন ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত মাতব্বর, ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চর ফৈয়জুদ্দিন গ্রামের অজিউল্লাহর বড় ছেলে, প্রতিবন্ধী হেলাল উদ্দিনের বসতঘরে আগুন লাগে। দিনমজুরের কাজ করে সঞ্চিত অর্থে নির্মিত তাঁর ছোট ঘরটি মুহূর্তেই আগুনে পুড়ে যায়। আগুনে ঘরের আসবাব, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র ভস্মীভূত হয়।

এর দুই দিন আগে, ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে হেলালের ছোট ভাই, প্রবাসী মিরাজের বসতঘরেও অগ্নিকাণ্ড ঘটে। পুকুরের অপর পাশে অবস্থিত তাঁর ঘরটিও দ্রুত আগুনে পুড়ে যায়। দুটি ঘটনাতেই ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুই পরিবারই সর্বস্বান্ত হয়ে পড়ে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মনপুরা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরপর দুই ভাইয়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সহায়তা প্রদানকালে জিয়াউর রহমান জিয়া বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।

এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট