1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলা সদরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় ইউডি মামলা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ১২ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পারিবারিক বকাঝকার জেরে সে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরছিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফাহিম (১২) ওই গ্রামের বাসিন্দা মো. জসিমের বড় ছেলে।

নিহতের মামা মো. রাকিব জানান, সন্ধ্যায় তুচ্ছ একটি বিষয় নিয়ে ফাহিমকে তার মা বকাঝকা করেন। এরপর সে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির বাইরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট