1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তিন দিনে দুটি দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর গেটসংলগ্ন এলাকায় তিন দিনের ব্যবধানে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। টিন কেটে দোকানে ঢুকে নগদ অর্থ ও পণ্য নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরপর দুই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের উত্তর গেটের সামনে ডক্টরস পয়েন্টের পশ্চিম পাশে অবস্থিত ‘আঁখি স্টোর’-এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক রুবেল মৃধা জানান, এশা ও তারাবিহ নামাজ আদায়ের জন্য তিনি দোকান বন্ধ করে হাসপাতাল মসজিদে যান। রাত প্রায় ১০টার দিকে ফিরে এসে দোকান খুলে দেখেন, ক্যাশবাক্সে থাকা বিকাশ লেনদেনের আনুমানিক ৫০ হাজার টাকা নেই।

ভুক্তভোগীর অভিযোগ, দুর্বৃত্তরা দোকানের উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এই চুরি সংঘটিত করে। ঘটনা জানানো হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিকভাবে এসআই খায়রুলকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর দুই দিন আগে একই এলাকার ডক্টরস পয়েন্টের পূর্ব পাশে জসিমের দোকানেও চুরি হয়। ভুক্তভোগী জসিম জানান, দোকানের পেছনের টিন কেটে নগদ প্রায় তিন হাজার টাকা ও কিছু সিগারেট নিয়ে যায় চোরেরা।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি চুরির ঘটনায় স্থানীয় দোকানিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tags:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট