1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টা পরও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি, নৌ-পুলিশে হস্তান্তর ফরিদপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা জব্দ কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “সারাদেশে তারেক রহমানের ধানের শীষের পক্ষে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।” সোমবার বিকেলে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন নির্বাচন চ্যালেঞ্জিং। তাই, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ সম্ভব নয়।” তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পটুয়াখালী-১ আসনের সদর-মির্জাগঞ্জ-দুমকি উপজেলাবাসীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
ধানের শীষের সম্ভাব্য বিজয় নিশ্চিত করার জন্য ওয়ার্ড কমিটি ও ভোট কেন্দ্র কমিটির সদস্যদেরসহ ভলান্টিয়ারদের ভোটের দিন সকালে মা-বোনদের এবং বৃদ্ধ লোকদেরকে কেন্দ্রে যত্নসহকারে এনে ভোট দিতে সহায়তা করার আহ্বান জানান। ভোট দেয়ার পর তাদেরকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছে দিতে এবং ভোট গণনা শেষ করে নির্বাচনের ফলাফল না দেয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পটুয়াখালী-১ আসনের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও এ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি লায়লা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল হক কায়ছারি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাড. মহসীন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা দুলাল মাদবর, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মশিউর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ধানের শীষের সমর্থনে শহরে এক গণমিছিল বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট