1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ দুই মাদক কারবারি আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম দৌলতখান থানাধীন ফরাজী ভিটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১১৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. রাজীব মাঝি (২৯), পিতা মৃত শাহজাহান মাঝি এবং নজরুল হাওলাদার (৩৮), পিতা ফরমুজল হক হাওলাদার। তারা উভয়েই ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট