1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ছোট ভাই এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র সিলেট বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শনিবার (২৪শে জানুয়ারি) রাতে সিলেট মিরের ময়দানে অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আশফাক হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,আফিকুর রহমান চৌধুরী,গোলাম কিবরিয়া নাইম,মিল্লাত হোসেন মিল্লাত দক্ষিণ সুরমা বিএনপি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক সদস্য আবির হাসান মুহিন,জালালাবাদ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সেবুল আহমেদ,কতোয়ালী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম ইকবাল ,সেলিম আহমেদ,সাংবাদিক রিয়াদ আহমেদ,ইঞ্জিনিয়ার রাজু আহমেদ,আজাদ রেজা,সামির উদ্দিন,লিমন আহমেদ,সামসুদ্দিন আহমেদ,খোরশেদ আলম,খালেদ আহমেদ।

মিলাদ পরিচালনা করেন সিলেট আলীয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান,মোনাজাত পরিচালনা করেন ইংল্যান্ড শেফিল্ড আলিয়া মসজিদের সাবেক ইমাম হাফিজ আমির উদ্দিন।

মধ‍্যরাতে সিলেট আলীয়া মাদ্রাসা এলাকা, চৌহাট্টা,শহীদ মিনার এর আশপাশে চিন্নমূল রাস্তায় শুয়ে থাকা মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট