1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

মির্জাগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী অধ্যাপক মেজর (অবঃ) ডা. ওহাব মির্জাগঞ্জ উপজেলার ১০ দলীয় জোটের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার (২১শে জানুয়ারি) বিকাল ৫টায় মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাহজাহান মিয়া। বক্তব্য দেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসাইন, পটুয়াখালী জেলা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার, জেলা খেলাফত মজলিসের সহ-সেক্রেটারি মোঃ হারুন অর রশীদ, জেলা ছাত্র শিবিরের এইচ আর ডি সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ হোসাইন শরীফ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতা ইশরাত হোসেন স্বপন প্রমুখ।

সভায় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচন, দলীয় ঐক্য, এবং নির্বাচনী প্রচারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট