1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

কেন্দ্রীয় ছাত্রদলের মনোনীত নির্বাচনী প্রচারণার সমন্বয়ক ফেরদৌস

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-২আসনে ধানের শীষের প্রার্থীর প্রচারণায় সমন্বয়কের দায়িত্ব পেলেন এহসানুল হক ফেরদৌস।

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর প্রচারণা জোরদার করতে সংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল হক ফেরদৌসকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক তাকে এই আসনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রেখে দায়িত্বভার প্রদান করা হয়।

এহসানুল হক ফেরদৌস কুলাউড়া উপজেলার কৃতি সন্তান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে বিএনপি’র চিন্তা ভাবনা রাষ্ট্র ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরা হবে এবং বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুকে বিজয়ী করতে দলের নির্দেশনা অনুযায়ী সচেষ্ট ভাবে কাজ করে যাবো।

এহসানুল হক ফেরদৌসের বাড়ি কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের শামসুল হক এর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট