1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওমর বিন হাদি

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ওমর বিন হাদি। তিনি তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর ওমর বিন হাদি দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

ওমর বিন হাদি নিহত জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির বড় ভাই। শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন। সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শরিফ ওসমান বিন হাদি সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদেশিক মিশনগুলোতে প্রশাসনিক দক্ষতা জোরদার এবং কূটনৈতিক কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ ও উপযুক্ত ব্যক্তিদের বিদেশি মিশনে দায়িত্ব দেওয়ার মাধ্যমে প্রবাসী সেবা ও কনস্যুলার কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদানসহ দ্বিপক্ষীয় কূটনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট