1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

ভোলায় ভুল চিকিৎসার প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় আদালত নিজ উদ্যোগে (সুয়োমোটো) মামলা রুজু করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ভোলা পৌর এলাকার বন্ধন ক্লিনিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। চিকিৎসাকালে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১২ জানুয়ারি ২০২৬ বিকেলে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তারের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, তাকে ভুল রক্তের গ্রুপের রক্ত সরবরাহ করা হয়েছিল। ঘটনাটি পরদিন জাতীয় ও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে।
এ ঘটনায় ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান নিজ উদ্যোগে মিস কেস নং ০১/২৬ রুজু করেন।
আদেশে উল্লেখ করা হয়, সংবাদে উল্লিখিত ঘটনাটি প্রাথমিকভাবে চিকিৎসাসেবায় গুরুতর অবহেলার ইঙ্গিত দেয়। বিষয়টি জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তা গুরুত্বসহকারে বিবেচনার প্রয়োজন রয়েছে।
আদালতের আদেশে Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982–এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনের ধারা ৯ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনায় লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। এসব শর্তের মধ্যে রয়েছে পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, জীবনরক্ষাকারী ওষুধের মজুত এবং নিবন্ধিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি।
এছাড়া একই আইনের ধারা ১১ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়মিত পরিদর্শন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব বলেও আদেশে উল্লেখ করা হয়। পরিদর্শনে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মতে, বেসরকারি চিকিৎসাসেবায় তদারকি ও জবাবদিহি আরও জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট