1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ভোলায় জলবায়ু সহনশীল মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে পড়া উপকূলীয় মৎস্যখাত রক্ষায় ‘স্মার্ট ফিসারিজ’ উপ-প্রকল্পের আওতায় Climate Vulnerability and Climate Resilient RECP বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) স্মার্ট ফিসারিজ উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ভোলা জেলা সদর উপজেলার ব্যাংকের হাট এলাকার জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সরকারি মৎস্য খামারের খামার ব্যবস্থাপক এইচ. এম. জাকির হোসেন প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বিথী ইসলাম এবং উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল। সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম, এনভায়রনমেন্ট অফিসার মো. মোরসালিন, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রিপন শেখ এবং সংশ্লিষ্ট শাখা ইনচার্জরা।
প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকি, উপকূলীয় মৎস্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল RECP পদ্ধতি বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ২৫ জন মৎস্যচাষি অংশগ্রহণ করেন।
এ ধরনের প্রশিক্ষণ উপকূলীয় মৎস্যখাতকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট