1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

প্রসূতির মৃত্যুকে ঘিরে ভোলায় ক্লিনিকে হামলা-ভাঙচুর, তদন্তের আশ্বাস পুলিশের

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভোলায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শহরের কালিনাথ রায়েরবাজার এলাকায় অবস্থিত বন্ধন ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় বিক্ষুব্ধ রোগীর স্বজনরা এ ঘটনা ঘটান বলে জানা গেছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য বন্ধন ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসাকালে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রোববার বিকেলে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তারের মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসায় ত্রুটি ছিল। তাদের দাবি, রোগীর রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ হলেও ব্লাড ক্রস ম্যাচিং না করেই ‘বি পজিটিভ’ রক্ত দেওয়া হয়েছে, যা রোগীর অবস্থার আরও অবনতি ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দেন এবং একপর্যায়ে ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউদ্দিন আহমেদ জানান, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বাস্থ্যসেবায় অবহেলা ছিল কি না—তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট