1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বরিশালে সাংবাদিক ইউনিয়নের দোয়া

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে এ দোয়া মাহফিলে দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়াপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বর্ষিয়ান রাজনীতিক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, জেল-জুলুম ও অত্যাচার মোকাবিলা করে আন্দোলন ও ত্যাগের বিনিময়ে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার শিষ্টাচার ও দৃঢ় নেতৃত্বের কারণেই তিনি সর্বমহলের ভালোবাসায় দেশনেত্রী হয়ে উঠেছেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।

সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন শিকদার, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডভোকেট শাহে আলম, সাংবাদিক সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রহমান, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম মোফাজ্জেল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে দি নিউ নেশন ও প্রতিদিনের সংবাদ পত্রিকার বরিশাল প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট