1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

প্রথম দিনে ৫১ প্রার্থীর প্রার্থিতা ফিরে পেল, বাতিল বহাল ১৫

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের প্রথম দিনের শুনানিতে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে একজন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদন মঞ্জুর করা হয়েছে। এদিন ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে এবং তিনটি আপিল আবেদন বিবেচনাধীন রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনে নিষ্পত্তি হওয়া ৭০টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে এম একরামুজ্জানের আপিলে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে কমিশন। এছাড়া ১৫ জন প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। এর মধ্যে ৬৪৫টি মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি চলবে। আপিল নিষ্পত্তি শেষে ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট