1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

বাউফলে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী শনিবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে নিজ বাসায় ডেকে নেন। পরে ওই শিক্ষার্থী তার আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাসায় যান। অভিযোগে বলা হয়, ওই সময় অনিক তাদের দুজনকেই জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর অভিযুক্ত অনিক পালিয়ে যান। তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং ঢাকায় অবস্থান করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অনিক বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট