1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, অনুপস্থিত ৩২২৫, বহিষ্কার ৩৬

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলার সাতটি উপজেলার ২৮টি কেন্দ্র। একযোগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৩৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২২৫ জন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরীক্ষায় জালিয়াতি ও নকলের অভিযোগে মাস্টার কার্ড ও ভিআইপি ডিভাইসসহ ৬ জন এবং মোবাইল ফোন ও নকলসহ আরও ১৩ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ১৯ জনকে আটক করা হলেও তাদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জেলায় এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ১৫ হাজার ৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৮৩৬ জন। ভোলা জেলার সাতটি উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে মোট শূন্যপদের সংখ্যা ২৫৩টি।

পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১৪টি ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট