1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ভোলায় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে প্রতিযোগিতা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ভোলায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিভা বিকাশমূলক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পৃথক ভেন্যুতে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভোলা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গান, রচনা, বক্তৃতা, কবিতা আবৃত্তি, বিতর্ক, অভিনয়, নৃত্য ও কেরাত—এই বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা উপস্থাপন করে।

প্রতিযোগিতা পরিচালনায় অভিজ্ঞ প্রশিক্ষক ও বিচারকরা দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে জানায় আয়োজকরা। নিজেদের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে অংশগ্রহণকারীরাও।

জানা যায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সেই প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ছাড়াও শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।”
তিনি আরও জানান, প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন করা হয়। এবছর ভোলা সদরের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট