1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

চরফ্যাশনে জেলা প্রশাসকের মতবিনিময় ও নির্বাচন–২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সভা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।
সভায় চরফ্যাশনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নৌবাহিনীর কমান্ডারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণভোট ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত বক্তারা নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট