1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

বুইচাকাঠী সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে শীতার্ত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 আজ বুধবার (৭ জানুয়ারি) বিকালে বুইচাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক শীতার্ত, ছিন্নমূল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানায়।

 

কম্বল পেয়ে শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের তহমান শেখ বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্টে ছিলেন এবং গরম কাপড় কেনার সামর্থ্যও ছিল না। কম্বল পেয়ে তিনি উপকারভোগীদের পাশে দাঁড়ানো ব্যক্তিদের জন্য দোয়া করেন।
সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক মনির, কোষাধ্যক্ষ মো. আল-আমিন হোসাইনসহ,বুইচাকাঠী ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. কাওসার হাওলাদার, আব্দুল আলিম মোল্লা, ওবায়দুল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, আবু জাফর মাঝি ও জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণকালে সংগঠনের সভাপতি বলেন, প্রতিবছরের মতো এ বছরও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট