1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

ভোলার চররমেশে সরিষার মাঠদিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার চররমেশ ব্লকে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী সরিষার মাঠদিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (ভারপ্রাপ্ত) এস. এম. বদরুল আলম এবং ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক (ক্রপ) এ. আর. এম. সাইফুল্লাহ।
উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা উন্নতমানের বীজ ব্যবহারের গুরুত্ব এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেন। মাঠদিবসে আয়োজক এলাকার কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

মাঠদিবসে প্রদর্শনী প্লটে উৎপাদিত সরিষার ফলন, পরিচর্যা পদ্ধতি এবং সম্ভাব্য লাভজনক দিক নিয়ে কৃষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকরা এ ধরনের মাঠভিত্তিক কার্যক্রমকে সময়োপযোগী ও উপকারী বলে উল্লেখ করে ভবিষ্যতে আরও প্রশিক্ষণ ও প্রদর্শনী কার্যক্রম বৃদ্ধির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট