1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বেড–মাদা পদ্ধতিতে লবণ সহিষ্ণু সবজি চাষে সাড়া, বদলাচ্ছে নারীদের আয় ও আঙিনার চিত্র অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে

শরীয়তপুরের বিলাসপুরে আধিপত্য বিস্তারে শতাধিক ককটেল বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জাবেদ শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

‎রোববার (৪ জানুয়ারি) সকালে এবং এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির বেপারী ও স্থানীয় তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার রাত থেকে ওই বিরোধের জেরে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকায় দফায় দফায় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
‎সংঘর্ষ চলাকালে জাবেদ শেখ নামের এক যুবক গুরুতর আহত হন। এছাড়া একটি দোকানসহ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।

‎খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট