1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ঢাকা-৯: তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেতা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। ভোটার তথ্য যাচাইয়ে দুই জনের ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এই ঘোষণা দেন। নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুযায়ী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, কারণ যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে ২ জন আসলে ঢাকা-৯ আসনের ভোটার নন। নির্বাচনী বিধি অনুসারে এমন ক্ষেত্রে মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিলের পর তাসনিম জারা জানিয়েছেন, তিনি ইসিতে আপিল করবেন। তিনি বলেন, স্বাক্ষরকারীরা আসলেই ঢাকা-৯ এর ভোটার ছিলেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের আসন যাচাইয়ের কোনো প্রক্রিয়া রাখা হয়নি।

তাসনিম জারা ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনি হলফনামায় প্রকাশ করা হয়েছে, বাংলাদেশে তার চিকিৎসক হিসেবে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড (প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা)। তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯,৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ টাকা)।

হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা, ব্যাংক সঞ্চয় মাত্র ২৬৪ টাকা, নগদ অর্থ ১৬ লাখ টাকা এবং ২,২৭০ পাউন্ড। স্বামী খালেদ সাইফুল্লাহর নগদ ১৫ লাখ টাকা ও ৬,০০০ পাউন্ড। তিনি কোনো মামলা বা ঋণ-পাওনা নেই এবং বাড়ি, ফ্ল্যাট, জমির মালিক নন। গয়নার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।

তাসনিম জারা ৭ অক্টোবর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি এমএসসি ডিগ্রিধারী এবং পেশাগতভাবে চিকিৎসক। তার স্বামী একজন উদ্যোক্তা ও গবেষক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট