1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

ডিমলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পে সংঘর্ষ: আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটতরাজ

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পকে কেন্দ্র করে চরম সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ বাহিনী , সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই দুর্বৃত্তরা কালীগঞ্জ এলাকায় একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করে। এ ঘটনায় আনসার সদস্যদের ব্যবহৃত ১০ রাউন্ড গুলি লুটসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ ঘটনায় আহত হয়েছে সাংবাদিক সহ ১০ জন।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় আনসার ক্যাম্পের সদস্যদের থাকার ঘর, আসবাবপত্র ও সরকারি মালামাল ভাঙচুর করা হয়। একই সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পে ব্যবহৃত ৭টি এক্সকেভেটর ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ডিমলা উপজেলার কুঠির ডাঙ্গা এলাকার জনগোষ্ঠী সংগঠনের লোকজনের সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ডিমলা অংশে নদী খননের প্রস্তুতি গ্রহণ করলে স্থানীয় রাজনৈতিক জঙ্গিদের একাংশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
এদিকে ঘোষিত জাতীয় শোক উপলক্ষে সরকারি ছুটি থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। শোকের দিনে নদী খননের প্রস্তুতি নিয়ে স্থানীয়ভাবে আপত্তি উঠলে পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
তবে সন্ধ্যার দিকে আলীম (৩৫) নামের এক ব্যক্তি মাইকিং করে লোকজন জড়ো করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কয়েক শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে আনসার ক্যাম্পে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান বলেন,
আনসার ক্যাম্প ও খনন প্রকল্পে হামলা চালিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ডিমলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট