1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলায় ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৬ লাখের বেশি শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসব হয়নি। তবে জেলার সব বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জন। এসব শিক্ষার্থীর জন্য মোট ৫০ লাখ ২৪ হাজার ১৫৩ কপি পাঠ্যবই বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৮৬ হাজার ৪২০ জন শিক্ষার্থী পেয়েছে ১১ লাখ ৭৩ হাজার ৯৯৮ কপি বই। প্রাথমিক স্তরে শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৩ লাখ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লাখ ৫৫ হাজার ৬৫৫ কপি বই। তবে মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী এখনো সব বই পৌঁছায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার মোট ১ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের তত্ত্বাবধানে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ শ্রেণির বই গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট