1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

প্রবাসীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী সমাজসেবক রাসেদ ঢালী। তার উদ্যোগে পটুয়াখালীতে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর পাংগাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয়ভাবে আয়োজিত এ কম্বল বিতরণ কার্যক্রমে প্রবাসী রাসেদ ঢালীর পক্ষে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন তার ছেলে নাইম ইসলাম শুভ।

এ সময় নাইম ইসলাম শুভ বলেন, আয়ের একটি উল্লেখযোগ্য অংশ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করাই আমাদের পরিবারের মূল লক্ষ্য। প্রবাসে দীর্ঘদিন পরিশ্রম করে যে উপার্জন আসে, তা কেবল নিজেদের সুখের জন্য নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই ব্যয় করা উচিত বলে আমরা বিশ্বাস করি। অসহায়, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের মুখে সামান্য হলেও হাসি ফুটতে দেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ও আত্মতৃপ্তির জায়গা।

তিনি আরও বলেন, আমার বাবার বিশ্বাস, মানবিক সহায়তা কখনো লোক দেখানোর বিষয় নয়; বরং নীরবে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব। সেই চিন্তা থেকেই নিয়মিতভাবে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। আমাদের এই কার্যক্রম কোনো নির্দিষ্ট এলাকা বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সামর্থ্য অনুযায়ী সারা বাংলাদেশের অসহায় ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে অনেক মানুষের জীবনই সহজ হয়ে উঠবে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বিস্তৃত পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বজলু তালুকদার, খলিলুর রহমান, বারেক ফরাজী ও নুরু গাজী। তারা প্রবাসী রাসেদ ঢালীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের সহায়তা সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেয়।

এ সময় স্থানীয় উপকারভোগীরা এই সহায়তার জন্য প্রবাসী রাসেদ ঢালী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট