1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কুলাউড়ায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে অর্ধলক্ষ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল এলাকায় অবৈধভাবে বালুমাটি উত্তোলনের দায়ে স্থানীয় বাসিন্দা রাজন আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার(২৭শে ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) জানান, দীর্ঘদিন থেকে পূর্ব রঙীরকুল এলাকায় টিলা ও জমি থেকে অবৈধভাবে বালু-মাটি কেটে অন্যত্র বিক্রি করছে একটি চক্র। শনিবার বিকালে ট্রাক দিয়ে বালু-মাটি পরিবহন করে নেওয়ার সময় অভিযান চালিয়ে ট্রাক ও চালককে আটক করা হয়। এসময় ট্রাক চালকের স্বীকারোক্তিতে বালু-মাটি বিক্রেতা রাজন আহমদকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাজনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট