1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

কুলাউড়ার গর্ব গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডসে প্রথম সেলিম আহমদ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাধারণ সংবাদ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন কুলাউড়ার সন্তান ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সেলিম আহমদ।

চীন বিষয়ক গবেষণাধর্মী ও তথ্যনির্ভর প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ঢাকাস্থ চীন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে তাকে নগদ এক লাখ টাকা প্রদান করা,সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র।

বুধবার(২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, চীনা মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের প্রধান ইউ কুয়াং ইউয়েসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা।

পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে সেলিম আহমদ বলেন,“এই স্বীকৃতি আমাকে আরও গভীর গবেষণা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।”
তিনি তার কাজের পেছনে অবদান রাখার জন্য বার্তা সম্পাদক শরীফ আহমদ, সহকারী বার্তা সম্পাদক শামীম আহমদ, রূপালী বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক করিম আহমদ, সম্পাদক ও প্রকাশক সায়েম ফারুকী, চীফ রিপোর্টার শাহীন আহমদসহ পুরো রূপালী বাংলাদেশ পরিবারকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে তার পাশে ছিলেন স্ত্রী নিশীতা মিতু, যার অনুপ্রেরণা ও উৎসাহ তার এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সন্তান সেলিম আহমদ বর্তমানে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে সাংবাদিকতা পেশায় দেশের গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট