1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

লংগদুতে ২০০ পিস ইয়াবা উদ্ধার, একজন আটক

বিপ্লব ইসলাম লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় লংগদু থানাধীন ১নং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি এলাকার বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা সড়কে এসআই (নিঃ) এস এম আল-মামুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল ডিউটি ও চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ হাছান আলী (২৫)। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে লংগদু থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, মাদকের বিরুদ্ধে লংগদু থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট