1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

ভোলায় পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পুষ্টি মেলা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

ভোলায় পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী পুষ্টি মেলার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় মেলার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পুষ্টি জ্ঞান ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ নুর মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন শাখা ইনচার্জ নুরে আলম। পুষ্টি বিষয় বক্তব্য দেন টেকনিক্যাল অফিসার পুষ্টিবিদ মো. মিঠুন মণ্ডল। আলোচনা সভা সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজা মোঃ মাসুম বিল্লাহ। এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন পুষ্টিবিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে পুষ্টিকর খাদ্য উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

দিনব্যাপী মেলায় সচেতনতামূলক মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি বিষয়ক বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশে অপুষ্টি একটি গুরুতর সমস্যা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে। এ ধরনের সচেতনতামূলক আয়োজন পুষ্টি বিষয়ে সঠিক ধারণা ও জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে দেশের অপুষ্টি সমস্যা মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট