1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মুসলিম ব্লকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

 

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক ২নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব ২নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের বাসার উঠানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস শুক্কুর। সঞ্চালনা করেন ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক এম এ খালেক।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কৃষক দলের সভাপতি তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম, লংগদু উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শুকতারা বেগম, সাধারণ সম্পাদিকা কুলসুমা বেগম,সহ সভাপতি মাকসুদা বেগম, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ইসলাম এবং মাইনীমুখ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হানিফ খোকন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট