1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বেড–মাদা পদ্ধতিতে লবণ সহিষ্ণু সবজি চাষে সাড়া, বদলাচ্ছে নারীদের আয় ও আঙিনার চিত্র অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ভোলায় কৃষকদের মাঝে উৎসাহ সৃষ্টি এবং গ্রামীণ লোকজ সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী ধান কাটা ও নবান্ন উৎসব–১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে ভোলা সদর উপজেলার আলিনগরের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যবাহী কায়দায় ধান কাটা প্রদর্শন এবং হেমন্তকালীন পিঠা আয়োজনের মাধ্যমে নবান্ন উৎসব উদ্‌যাপন করা হয়। এতে বিভিন্ন এলাকার কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আধুনিক কৃষির পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং কৃষকদের মাঝে উৎসাহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষি ও গ্রামীণ সংস্কৃতি জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট