1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
ভোলা সদর উপজেলায় ‘কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির কাজের অগ্রগতি শেয়ারিং ও সংশোধিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক একটি পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক গোপাল চন্দ্র শিল। সভার সভাপতিত্ব করেন ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন (বিপ্লব)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন।
সভার শুরুতে কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন জিজেইউএস-এর উপজেলা সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ।
পাবলিক হেয়ারিংয়ে শিক্ষা–বিষয়ক স্থানীয় প্রতিনিধি, অভিভাবক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক এবং কমিউনিটি কর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ভোলার শিক্ষা খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং আগামী বছরের জন্য সংশোধিত ও বাস্তবভিত্তিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে মতামত প্রদান করেন।
শিক্ষা ক্ষেত্রে জবাবদিহিতা, অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন পাবলিক হেয়ারিং ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট