1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স: ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রধান হুমকি, সচেতনতা সপ্তাহে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে আলীপুর শহর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং পরে ঔষধ প্রশাসন কার্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসন শনিবার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। বিকেলে আলীপুর শহর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বার্তা ছড়িয়ে দেয়।

ঔষধ প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম। তিনি বলেন, “এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মারাত্মক হুমকি। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বা সেবন স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।”

মহিপুর থানা ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. মহিববুল্লাহ মুসুল্লি আলোচনায় বলেন, “অ্যান্টিবায়োটিকের অযথা ও অতিরিক্ত ব্যবহারে বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে, যা বর্তমানে জনস্বাস্থ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ পরিস্থিতি মোকাবিলায় প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করা অত্যন্ত জরুরি।”

সভায় বক্তারা একমত হয়ে বলেন, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি না করলে ঝুঁকি অনেকটাই কমে আসবে। একই সঙ্গে সাধারণ জনগণকে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক না কেনার আহ্বান জানান তারা।

সভার প্রধান অতিথি জানান, “এ বছরের প্রতিপাদ্য ‘এখনই সচেতনতা গড়ে তুলুন, বর্তমানকে রক্ষা করুন এবং ভবিষ্যৎকে নিরাপদ রাখুন’—এর আলোকে সপ্তাহজুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এর লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ওষুধ ব্যবহারের প্রচার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট