1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালী দুমকিতে কৃষকের দুই গাভী জোরপূর্বক নেওয়ার অভিযোগ ইউনিয়ন জামায়াত নেতার বিরুদ্ধে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে শুক্রবার দুপুরে কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুইটি গাভী জোরপূর্বক লুটে নেওয়ার অভিযোগ উঠেছে মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক জলিল প্যাদার বিরুদ্ধে। অভিযুক্ত জলিল প্যাদা গরু নেওয়া স্বীকার করলেও দাবি করেছেন, বারেকের ছেলের কাছে তার পাওনা টাকা আদায়ের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর বারোটার দিকে। তারপর অসহায় অবস্থায় বারেক মজুমদার মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ জানান। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় পঞ্চায়েত বাজারে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাসহ বৈঠক বসে।

বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ঢাকায় থাকা ছেলে আমিনুলের কাছে তার ভাইয়ের পাওনা টাকা আছে। সেই টাকা আদায়ের জন্যই গাভী দুইটি নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আদালতে মামলাও চলমান আছে।

অভিযুক্ত কৃষক আব্দুল বারেক মজুমদার এ দাবি অস্বীকার করে বলেন, “আমার ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে টাকার লেনদেন হয়েছে কি না আমি জানি না। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওয়ার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে।” তিনি দাবি করেন, গাভী দুটি তার একমাত্র সম্পদ ছিল।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। বারেকের অভিযোগ বিবেচনায় নিয়ে ব্যাপারটি সমাধানের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, জলিল প্যাদা স্বীকার করেছেন যে তিনি গরু দুটি নিয়েছেন। তবে অভিযোগ অনুযায়ী, কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক গরু নেওয়া হয়েছে। ব্যাপারটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদ পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট