1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের শালবাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর(নওগাঁ)
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ–১ (নিয়ামতপুর–পোরশা-সাপাহার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং দলের মনোনয়নপ্রাপ্ত নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শালবাড়ি গ্রামে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন।
আজ বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, শ্রমজীবী মানুষ, তরুণ ভোটার, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন—“নওগাঁ–১ আসন বহুদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এখানে কৃষকের ন্যায্য দাম নেই, যুবক কর্মসংস্থান নেই, যোগাযোগ অবকাঠামো দুর্বল, এবং সাধারণ জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এবার সময় এসেছে, জনগণের শক্তিতে ধানের শীষকে বিজয়ী করে এই অবহেলা ও বঞ্চনার অবসান ঘটানোর।”
তিনি আরও বলেন—“তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছে। ৩১ দফা ঘোষণাপত্র শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠনের পরিকল্পিত নকশা।”
উঠান বৈঠকে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন—কৃষিপণ্যের ন্যায্যমূল্য,সেচ ও সার সংকট,বেকারত্ব,গ্রামের রাস্তাঘাটের অবস্থা,স্বাস্থ্যসেবার অপ্রতুলতা,শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনাএগুলোর জবাবে তিনি আশ্বাস দিয়ে বলেন—“আপনাদের প্রতিটি দাবি আমার রাজনীতি নয়, দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। জনগণের অনুমতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমি আপনাদের সঙ্গে, আপনাদের জন্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে থাকবো।”বৈঠকে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘ধানের শীষ একবার নয়, বারবার’, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন চাই’— এমন স্লোগান দিয়ে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।উঠান বৈঠকের শেষে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শালবাড়ির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন— “সামনে কঠিন সময় আসছে। কিন্তু ইতিহাস বলে— জনগণ যখন জাগে, তখন অন্যায় শাসন টিকে থাকতে পারে না। আমি বিশ্বাস করি, নওগাঁ–১ আসন পরিবর্তনের সূচনা করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট