1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলা-হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৬৪৫ বস্তা সিমেন্ট, ৪৬ পিস ইয়াবাসহ ১২ জন আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযানে ৩ লাখ ৬৭ হাজার টাকার ৬৪৫ বস্তা অবৈধ সিমেন্ট, ৪৬ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ ১২ জন চোরাকারবারি ও মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। দুটি ফিশিং বোটে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬৪৫ বস্তা সিমেন্ট (মূল্য প্রায় ৩,৬৭,৬৫০ টাকা) জব্দ করা হয়। এ সময় ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— ইব্রাহিম, খলিল, হেলাল, আব্দুল্লাহ, লিটন, মিরাজ, আলমগীর, আবুল কাশেম, ইউসুফ, আলাউদ্দিন ও সুমন।

অন্যদিকে, ১৩ নভেম্বর মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪৬ পিস ইয়াবা (মূল্য ২৩ হাজার টাকা), নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “চোরাচালান ও মাদকসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট