1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল মৃধা (৩৭) ও মো. মাসুদ রানা (৩০) নামে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে কলাপাড়া বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টারের পূর্ব পাশে ফাঁকা জায়গায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— মো. জুয়েল মৃধা (৩৭), পিতা মুজাফফর হোসেন মৃধা, সাং—নাচনাপাড়া ৩নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা; এবং মো. মাসুদ রানা (৩০), পিতা মৃত আব্দুল কাদের ফকির, সাং—রহমতপুর ৩নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের নেতৃত্বে মোবাইল কোর্টে জুয়েল মৃধাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মাসুদ রানাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়া।

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট